শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবী আদায়ে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচী পালন করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (৭ মে) বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রভাষক অশোক কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি নেয়ামুল হাসান পামেল, সহ-সভাপতি অধ্যাপক শফিউল ইসলাম, আসাদুজ্জামান প্রামানিক, মাছুমা আকতার, ফেরদৌস আলম, তোফাজ্জল হোসেন ও সাজেদুল কবির প্রমুখ।

বক্তাগণ, শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, সর্বজনীন বিজ্ঞানমনস্ক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়াসহ ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ শিক্ষা আন্দোলন গড়ে তোলার আহবান জানান। এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীরা ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫% উৎসব ভাতা, ৫শ’ টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকেন। উপরন্ত বেতন থেকে ৪% কর্তন করা হয়। ইউনেস্কের সুপারিশ অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির জন্য অন্তর্বতীকালীন সরকারের কাছে জোর দাবী জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে ১১ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবরে প্রদান করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}