চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগানে  নিজ বাড়ি থেকে ময়নুল বারি জুয়েল (৪৮) নামে এক আইনজীবি’র অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত আইনজীবি জুয়েল শহরের বালুবাগান মহল্লার মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার দিকে দুপুরে বালুবাগান মহল্লায় বাড়ির দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুর্গদ্ধের উৎস খুঁজে বের করে জুয়েলের বাড়ির দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই বাড়িতে একাই থাকতেন জুয়েল। কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জুয়েল কিভাবে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও এটা হত্যাকান্ড কি-না রহস্য নিশ্চিত হতে সিআইডির একটি দল আলামত সংগ্রহ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}