ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি কাঠের পুল এলাকায় পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কজাত করায় একটি অটো রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। এ সময় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার (আদেশ, ২০১০) লঙ্ঘনের দায়ে মো. শামীম (৫০) নামের অটো রাইস মিল মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করেন পাট পরিদর্শক মো. আবদুল হান্নান ও কসবা থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}