গাইবান্ধায় স্বাধীন মিয়া নামে এক মাদক কারবারি এলাকায় প্রভাব বিস্তার করে করতেন মাদকের জমজমাট ব্যবসা। অবশেষে ইয়াবা, মোবাইল ফোন, মাদক বিক্রির টাকাসহ ধরা খেলেন যৌথ বাহিনীর হাতে।

বুধবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের দরিচড় থেকে স্বাধীন মিয়া (৩৬)কে আটক করা হয়। আটককৃত স্বাধীন সদর উপজেলার কামারজানি ইউনিয়নের দরিচড় গ্রামের খোরশেদ আলমের ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, আটককৃত স্বাধীন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ দরিচড় এলাকায় স্বাধীন মিয়ার বাড়ির সামনে স্কুল মাঠে অভিযান চালানো হয়। এ সময় ১৩ পিস ইয়াবা, ১টি স্মার্ট ফোন ও মাদকদ্রব্য বিক্রির ২ হাজার ৮৫০ টাকাসহ তাকে হাতে-নাতে আটক করা হয়।

গাইবান্ধা সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত সমাজ উপহার দেয়ার লক্ষ্যে জেলা জুড়ে পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে সেনাবাহিনী।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}