আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হন শিক্ষার্থীরা। এসময় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর মিছিলটি প্রধান ফটকে গিয়ে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘রক্তের ওপর দাঁড়িয়ে আজ যে ইন্টেরিম গভর্মেন্ট বলেছে জাতিসংঘের রিপোর্ট পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবে। কিন্তু আমরা তো এই বাঙলায় জাতিসংঘের সাথে পরামর্শ করে আওয়ামী লীগকে ভারতে পালাতে বাধ্য করিনি। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কেন এত অজুহাত। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলে দিতে চাই- আপনারা দ্রুত আওয়ামী দোসরদের বিচার করুন। নইলে শিক্ষার্থীরাই বিচার করতে বাধ্য হবেন।’

ইবি শাখা ছাত্রশিবিরের ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া বলেন, ‘আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। দ্রুত হত্যাকারীদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ করার পাশাপাশি জুলাই বিপ্লবের সনদ সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।’

খেলাফতে ছাত্র মজলিস ইবি শাখার সভাপতি সাদেক আহমেদ বলেন, ‘ছাত্ররা আন্দোলন শুরু করেছে। এর শেষ নাই। আপনারা যদি আমাদেরকে দুর্বল মনে করে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন তাহলে প্রতিহত করতে প্রস্তুত আছি।’

ইবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘ইন্টেরিমের যেমন স্বদিচ্ছার অভাব আছে, ঠিক তেমনি কিছু দলেরও রয়েছে। তবে ইন্টেরিমের বৈধতা কোথায় বলে কেউ কেউ প্রশ্ন তোলে; তাদেরকে বলে দিতে চাই- ১৬ শ শহিদদের রক্তই ইন্টেরিমের বৈধতা। জুলাই বিপ্লবীরা থেমে নেই, তাদের দাবি আদায় করেই ছাড়বে। আওয়ী লীগ যতক্ষণ না নিষিদ্ধ হচ্ছে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’

 

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}