নাগরিক মঞ্চ গাইবান্ধার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১০ মে) গাইবান্ধা সরকারি বালক এতিমখানা চত্বরে ভেষজ, ফলজ এবং বনজ প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট শাহনেওয়াজ খান, অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী, অ্যাডভোকেট ফারুকুল ইসলাম, সমাজসেবক ও মানবাধিকার কর্মী কাজি আব্দুল খালেক, মিতা হাসান, শরিফুজ্জামান সুজা, আকাশ মনির সুইট, মৈত্রেয় হাসান জয়িতা, হাসান মাসুদ মাসুম, রাজিয়া রাজ্জাক রুমকী, রাফসান, দিপন প্রমুখ। বৃক্ষরোপণ কার্যক্রমের পাশাপাশি এতিমখানার শিশু-কিশোরদের মাঝে গাছ লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়।

এ ছাড়াও তাদের উৎসাহিত করা হয় পরিবেশ সংরক্ষণে অংশগ্রহণ করতে। শিশুদের মাঝে চকলেট বিতরণ করে তাদের আনন্দিত করা হয়। উপস্থিত বক্তারা বলেন, শিল্প স্থাপন, নগর উন্নয়নসহ জ্বালানি চাহিদা পূরণের কারণে আমাদের বনভূমি ধীরে ধীরে উজাড় হয়ে যাচ্ছে। এর ফলে বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ছে, প্রচন্ড তাপদাহ তৈরি হচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমছে, এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব তীব্র হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের সবাইকে গাছ লাগাতে হবে এবং পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে।” নাগরিক মঞ্চের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে আরও এমন কর্মসূচি গ্রহণের মাধ্যমে সংগঠনটি পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করার আশাবাদ ব্যক্ত করে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}