কিশোরগঞ্জের হোসেনপুরে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা এলএসডি খাদ্য গুদাম চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। ২০২৫ সালের বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি কর্মকতা একেএম মোহাম্মদ শাহজাহান কবির, উপ-খাদ্য পরির্দশক আশ্রাফ আলী স্থানীয় কৃষক এবং গণমাধ্যমকর্মীরা।

চলতি বোরো মৌসুমে ৫৯৪ টন ধান এবং ৩১ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দামে ধান প্রতি কেজি ৩৬ টাকা এবং সিদ্ধ চাল প্রতি কেজি ৪৯ টাকায় ক্রয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জেসমিন আক্তার বলেন, “চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে সরাসরি ৫৯৪ টন ধান এবং ৩১ টন চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই এই উদ্যোগ।” এ সময় স্থানীয় কৃষকরাও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং সরাসরি ধান-চাল বিক্রির সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে (ইউএনও) নাহিদ ইভা এলএসডি খাদ্য গুদাম পরিদর্শন করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}