যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোঃ শাহিনুর রহমান (৫৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে,নিহত শাহিনুর রহমান পেয়ারাতলার ইসলাম ব্রিকসের স্বত্বাধিকারী ও বিজয়রামপুর নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান,মঙ্গলবার (১৩ মে) আনুমানিক সন্ধা ৭টার দিকে যশোর দিক থেকে আসা একটি ট্রাককে অভারটেক করতে যেয়ে বাংলাদেশ শিক্ষা মন্ত্রানালয়ের মনোগ্রাম সম্বলিত ঢাকা মেট্রো ঘ-১৫-০০৪৭ নাম্বারধারী একটি প্রাইভেট কার বিপরীত দিক হতে আসা শাহিনুর রহমানের ধীরগতির মোটরসাইকেলের সাথে অসাবধানতা বসত মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শাহিনুর রহমানের মৃত্যু হয়।

এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনের পর ঘাতক শিক্ষা মন্ত্রণালয়ের প্রাইভেট কার ও ড্রাইভারকে নিজেদের জিম্মায় নিয়েছেন মণিরামপুর থানা পুলিশ,স্থানীয় কয়েকজন দাবি করেন,প্রাইভেট কারের অতিরিক্ত গতীর কারনে রাস্তার ডানপাশে গিয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে শাহিনুর রহমানের মৃত্যু হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহের আইনি প্রক্রিয়া চলমান ছিলো বলে জানা মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}