বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন টেলিভিশন এর বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ এর ইতালি আগমন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির নেতৃবৃন্দ ও কমিউনিটির নেতৃবৃন্দগন, প্রেসক্লাবের পক্ষ থেকে জিয়াউল হক সবুজ কে ফুলের শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি এর সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন এর সভাপতিত্বে ও মোহাম্মাদ উল্লাহ সোহেল এর সঞ্চালনায় ভেনিস বাংলা স্কুল এর হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউল হক সবুজ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুল এর সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত সামাজিক ব্যক্তিত্ব মোবারক হোসেন, পরে স্বাগত বক্তব্য রাখেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সহ সভাপতি সোহানুর রহমান উজ্জ্বল, সিনিয়র সহ-সভাপতি সোহেলা আক্তার বিপ্লবী, মোহাম্মদ মুন্না, বাংলা স্কুল এর সহ সভাপতি নাসির উদ্দিন পান্না, ক্রিয়া সম্পাদক নুরে আলম, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব কালাম খান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে সকলে প্রধান অতিথি জিয়াউল হক সবুজ কে সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}