ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকদের জন্য নতুন ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া এর নেতৃত্বে সকাল ১১:০০ টায় নতুন এই রুমটি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব আল-ইমতিয়াজ ও পরিচালক (আইকিউএসি) ইঞ্জিনিয়ার মোঃ সাফায়েত হোসেন।
নতুন রুমটিতে শিক্ষকদের গবেষণা, একাডেমিক প্রস্তুতি ও প্রশাসনিক কার্যক্রম আরো উন্নত ও স্বাচ্ছন্দ্যময়ভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই নতুন রুম শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের জন্যও একটি সহায়ক একাডেমিক পরিবেশ নিশ্চিত করবে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}