চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও সাতকানিয়া থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজীরখীল এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।
এ সময় অভিযানে সহযোগিতা করেন, সাতকানিয়া সেনা ক্যাম্পে কর্মরত মেজর ফারহান ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম। অভিযানে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে ৩টি ডাম্পার আটক ও ২টি এক্সক্যাভেটর বিকল করে দেওয়া হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরণের অভিযান চলমান থাকবে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}