আসন্ন ঈদ-উল-আযহায় যানজট নিরসনের লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে মহাসড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

এসময় সহকারি কমিশনার (ভূমি) জসীম উদ্দিন, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আতিয়ার রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন ও সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, আসন্ন ঈদ-উল-আযহায় যাতে করে যানজট তৈরি না হয় এ কারণে ধাপেরহাট মহাসড়কের দু’ধারে ভ্রাম্যমান দোকানপাট উচ্ছেদ করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}