গাইবান্ধায় ৬৩তম বছরে পর্দাপন করলো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরবানী সংসদ। শনিবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক। এ উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বৃষ্টি উপেক্ষা করে সংগঠন কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সংগঠনে এসে শেষ হয়।

এরপর সুরবানী সংসদের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে একা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সংগঠনটির সহ-সভাপতি কেএম রেজাউল হক, জেলা বার অ্যাসোসিয়েশনের আহবায়ক অ্যাড. সেকেন্দার আযম আনাম, সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সদস্য কামরুজ্জামান চান, তোফাজ্জল হোসেন প্রমুখ।

পরে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উল্লেখ্য, গাইবান্ধার প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন সুরবানী সংসদের পথ চলা শুরু হয় ১৯৬৩ সালে।মূলত: লোকজ ও সংস্কৃতি চর্চায় সংগঠনটি এই দীর্ঘ সময় অতিক্রম করে অদ্যাবধিও সুনামের সাথে কাজ করে আসছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}