এসো সচেতন হই সোসাইটি-Aso Socheton Hoi Society এর কারিগরি সহযোগিতায় এবং সুস্থ জীবন এর আয়োজনে হিজড়া কমিউনিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় আজ শনিবার। “সুস্থ জীব‌ন” এর‌ চেয়ারম‌্যান পার্বতী হিজড়া এ ক্যাম্পের উদ্বোধন করেন। এসই এর অন‌্যতম সদস‌্য জেনাকী জোনাক হিজড়‌া সহ এসো সচেতন হই সোসাইটি এর মেডিকেল টিম উপস্থিত ছিলেন। ডা: ওয়া‌সিম মজুমদার চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে হেলথ চেক‌‌‌ আপ করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য; ব্লাড সুগার, ব্লাড প্রেসার পরিমাপ ও ব্লাড গ্রুপ নির্ণয়।

এসই এর চেয়ারম্যান জনস্বাস্থ্যবিদ মোঃ মাজহারুল ইসলাম বলেন, আমারা সমাজের জন্য কিছু করতে চাই, এই হিজড়া জনগোষ্ঠীর মানুষের জন্য আমাদের দায়িত্ব রয়েছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ। আসুন, নি‌জে‌কে সৎ রা‌খি দেশ‌কে ভা‌লোবা‌সি” সংগঠনটি গত মে দিবসে ঢাকার জুরাইন হিজড়া কমিউনিটিতে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}