গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাতাসের তোড়ে একটি বটগাছ চা দোকানের উপর ভেঙ্গে পড়ায় চাপায় পড়ে শাপলা বেগম (৩৮) নামে এক মহিলা নিহত হয়েছেন।

শনিবার (১৭ মে) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারে এ ঘটনা ঘটে। নিহত শাপলা বেগম পীরপল গ্রামের বাসিন্দা চা দোকানি খোকা মিয়ার দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, রাতে নিজ চা দোকানে কাজ করছিলেন শাপলা বেগম। এসময় তার স্বামী খোকা বাজারের বাইরে ছিলেন। হঠাৎ আকাশ খারাপ দেখে তাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলেন শাপলা। এরপরই প্রচণ্ড বাতাস সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে দোকানের উপরে থাকা একটি পুরনো বটগাছ ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাপলা বেগমের। পরে স্বামী খোকা মিয়া এসে গাছের নিচে চাপা পড়া স্ত্রীকে মৃত্য দেখতে পান।

এলাকাবাসীর অভিযোগ, বাজারে বহুদিন ধরেই গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বারবার সতর্ক করা হলেও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসানুর রহমান চৌধুরী ডিউক ঘটনার সত্যতা নিশ্চিত
করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙ্গে চায়ের দোকানে পড়লে দোকানে এক নারী মারা গেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}