ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনীত হলেন কসবা সদরের কৃতি সন্তান মু. আতাউর রহমান সরকার।

গতকাল শনিবার ( ১৭ মে ) জেলার এক সমাবেশে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে তাঁর নাম ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম।

আতাউর রহমান সরকার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর ও প্রচার সম্পাদক, বর্তমানে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক। সাংবাদিক, লেখক ও শিক্ষাবিদ হিসেবে খ্যাত এই কসবা সদরের কৃতি সন্তান কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স-মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-গ্র্যাজুয়েশন সম্পন্ন করে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন।

তার মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}