কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী ‘ইসমাইল আল-জাযারি বিজ্ঞান উৎসব -২০২৫’ এর আয়োজন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা একাডেমিক ভবনের ১০১ নং কক্ষে ‘প্রোগ্রামিং কন্টেস্ট’ এর মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখার সভাপতি শোয়াইব আহম্মেদসহ বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা। ইবি শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন,”ছাত্রশিবির শুধু রাজনৈতিক সংগঠন নয়।

তাদের কাজ রাজনীতি করা না, তবে তারা রাজনীতি সচেতন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশকে নিয়ে তারা চিন্তা করে। ছাত্রশিবির হচ্ছে একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান। সমাজে চুরি, ডাকতি, অন্যায়-অত্যাচার, নারীর স্বাধীনতা রক্ষায় আমাদের রাসুলুল্লাহ (সা.) যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিল ছাত্র শিবিরের কাজ সেসব আদর্শ পুনঃপ্রতিষ্ঠা করা। এরই ধারাবাহিকতায় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা সাইন্স ফেস্টের আয়োজন করেছি। তিনি আরও বলেন, ‘আমাদের মাঝে অনেক প্রতিভা আছে কিন্তু সেইগুলো অ্যাপ্রিশিয়েট করার মত লোক নেই। তাদের জায়গা তৈরি করে দেয়া হচ্ছে না। ছাত্রশিবির এই উদ্যোগ নিয়েছে যার মধ্যে যে প্রতিভা আছে তা বিকশিত হোক। দেশের মানুষ দেখুক, সরকার দেখুক।

তাদেরকে উৎসাহ দিক, পেট্রোনাইজ করুক। আমরা আশা রাখি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দেশসেরা, বিশ্বসেরা সাইন্টিস্ট বের হয়ে আসবে।’ উল্লেখ্য আগামীকাল অনুষদ ভবন সংলগ্ন বটতলায় বিজ্ঞান উৎসব প্রতিযোগিতায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট প্রদর্শনী সহ ৫৫ টি স্টল তৈরি করেছে সংগঠনটি। প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কারের পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ গ্রহণ করবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}