গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে থানা পুলিশ। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বুধবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, উড়িয়া ইউপি চেয়ারম্যান কামাল পাশা, কঞ্চিপাড়া ইউপির সোহেল রানা শালু, ফজলুপুর ইউপির আনসার আলী মন্ডল, ফুলছড়ি ইউপির আজহারুল ইসলাম হান্নান, এরেন্ডাবাড়ি ইউপির আব্দুল মান্নান আকন্দ এবং গজারিয়া ইউপির খোরশেদ আলম খুশু। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদের সভা কক্ষে আইনশৃঙ্খলা সভা চলছিলো।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশ নেয়। এ নিয়ে ক্ষোভ ও উত্তেজনা ছড়ায় উপস্থিত বিএনপির নেতাকর্মীদের মাঝে। পরে সভা শেষ হলে আওয়ামী লীগপন্থি ইউপি চেয়ারম্যানদের অবরুদ্ধ করে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা ইউপি চেয়ারম্যানদের গ্রেফতারের দাবি জানান। পরে ফুলছড়ি থানার পুলিশ ৬ ইউপি চেয়ারম্যানকে আটক করে সদর থানায় হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম তালুকদার জানান, আটকদের সদর থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেয়া হবে তা ফুলছড়ি থানার ওসির সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}