বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে গাইবান্ধা জেলা বার ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে জেলা বার ভবনের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাইবান্ধা জেলা ইউনিট এই সাংগঠনিক মতবিনিময় সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। প্রধান বক্তা ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান।

সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম প্রামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল ওয়াহাব সজিব, ফরহাদ হোসেন নিয়ন, মোস্তফা সারওয়ার সোহান, রবিউল আলম সৈকত, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, জিল্লুর রহমান, মো. মন্টু আলম প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}