নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাস নগর এলাকায় শফিকুল ইসলাম শাফু (৪৫) নামে একজন প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য তাহের উদ্দিন জানিয়েছেন, বৃহস্পতিবার (২২ মে) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে ৮ টা নাগাদ শাফুর (শফিকুল ইসলামের ডাকনাম) উপরে হামলার ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানে গুলাগুলির মত ঘটনা ঘটার কথা প্রকাশ পাচ্ছে এমন প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট ওয়ার্ডের(৮ নং ওয়ার্ড) ইউপি সদস্য তাহের উদ্দিন বৃহস্পতিবার (২২ মে) রাত ১১ টা নাগাদ জানান, গোলাগুলির কোন ঘটনা সেখানে ঘটেনি।
এবিষয়ে বাকলজোড়া ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ তালুকদার সাগর জানান, শফিকের পেটে নাভির নিচে আঘাত দেখা গেছে।
স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, দুর্গাপুর বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমান রাশেদ প্রফেসরের পোস্টার লাগানোকে কেন্দ্র করে শফিকের বাড়িতে হামলা চালানো হয়। নিহত শফিকের বাড়ি ঘরে হামলা করে দুর্বৃত্তরা এবং শফিককে গুলি ও কুপিয়ে হত্যা করার অভিযোগ করেছেন তার স্বজনরা। এছাড়াও শফিকের
বাড়ি ঘরে ভাংচুর, লুটপাট সহ একাধিক ব্যক্তি গুরুতর আহত হওয়ার সংবাদও প্রাথমিকভাবে পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে
এব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান রাত পৌনে ১১ টা নাগাদ জানিয়েছেন, শফিকের পেটের নিচের দিকে নাভির দুই ইঞ্চি নিচে আঘাত প্রাথমিকভাবে সনাক্ত করা গেছে। সেখানে গুলাগুলির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শোনা গেছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মাত্র এখানে এসেছি তবে গুলির ঘটনা শুনিনি।