সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি হয়ে পালিয়েও শেষ রক্ষা পেলনা গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফরিদ শেখ। গ্রেফতার করল র‌্যাব।

বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান সিপিসি-৩, গাইবান্ধা র‌্যাব-১৩, রংপুর এর নায়েক সুবেদার মো. নওশের আলী।

গ্রেফতারকৃত ফরিদ শেখ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ বালুয়াপাড়া গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, রাতে অভিযান চালিয়ে বড়দহ বালুয়াপাড়া গ্রামের আজল হকের চায়ের দোকানের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০১৯ সালের ১৪ মে গাজীপুর জেলার আশুলিয়া থানায় ফরিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলায় আদালত তাকে ফৌজদারি দণ্ডবিধির ৩২৩ ও ৪২৭ ধারায় দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

গ্রেফতারের পর ফরিদ শেখের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}