শুক্রুবার বিকাল ৩-৩০ মিনিটে বালিধা পাঁচাকড়ি দাখিল মাদ্রাসার হলরুমে নবগঠিত এডহক কমিটির সভাপতি বোরহান উদ্দিনের সংবর্দ্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাবিদ, সমাজসেবক, কলমযোদ্ধা, নেহালপুর প্রেসক্লাবের ধর্ম বিষায়ক সম্পাদক বোরহান উদ্দিন একজন সাদা মনের মানুষ।
মাদ্রাসা সুপার আবু বক্কর সিদ্দিকির সভাপতিত্বে উক্ত সংবর্দ্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিধা পাঁচাকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব রফিকুল বারী, শাহিদা সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মোঃ কামাল হোসেন, পায়রা ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী সুপার মাওঃ আখির হোসেন, ইসলামী ব্যাংক কর্মকর্তা আবুল বাসার, মোহাব্বত ইকবাল, দাতা সদস্য মোঃ হাবিবুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও ব্যাসায়ী মোঃ তবিবুর রহমান রমু, নেহালপুর প্রেসক্লাব সভপতি জি এম টিপু সুলতান, সাধারন সম্পাদক এস কে মিজানুর রহমান, সাংগঠনিকসম্পাদক মোঃ মাসুদ রায়হান, বাংলাদেশ জামায়াতী ইসলাম নেহালপুর ইউনিয়ন সেক্রেটারী মাওঃ আঃ হামিদ প্রমুখ।
অনুষ্ঠানে নবগঠিত সভাপতি বোরহান উদ্দিন বলেন প্রতিষ্ঠানের কোমোলমতি ছেলে মেয়েদের শিক্ষার মাধ্যমে বালিধা পাঁচাকড়ি দাখিল মাদ্রাসাকে প্রস্ফুটিত করতে হবে। অনুষ্ঠান সঞ্চলনা করেন শিক্ষক জাকির হোসেন।