ময়মনসিংহ জেলা শ্রমিক অধিকার পরিষদের আয়োজনে দুর্নীতিতে অভিযুক্ত খন্দকার এনায়েতুল্লাহর মালিকানাধীন এনা পরিবহনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খান মাহিন বলেন এনা পরিবহনকে ঘিরে পুরনো বউকে নতুন রূপে সাজিয়ে আবারও সংসার করতে চায় কিছু মহল। তিনি অভিযোগ করেন, এনা পরিবহন দীর্ঘদিন ধরে পরিবহন খাতে সিন্ডিকেট গড়ে তুলে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছে।আওয়ামী লীগের সরকারবিরোধী সভা-সমাবেশে ইচ্ছাকৃতভাবে বাস চলাচল বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করা ও রাজনৈতিকভাবে প্রতিহিংসা চরিতার্থ করার মতো কর্মকাণ্ড গণমানুষের চলাচলের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।

তিনি আরও বলেন, “এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে—এটাই আমাদের প্রত্যয়।” জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোশারফ হোসেন বলেন, এনা পরিবহন, যার নামেই হোক কিংবা বেনামে—সেটিকে আর জনগণের ক্ষতি করার সুযোগ দেওয়া হবে না। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুল হাই ঘোষণা দেন, যদি এনা পরিবহন ও তাদের সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইমরান খান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোশারফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খান মাহিন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, ময়মনসিংহ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, মহানগর যুব ও ছাত্র অধিকার পরিষদসহ উপজেলার নেতৃবৃন্দ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}