গাইবান্ধায় জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) এর উদ্যোক্তা মেলা-২০২৫” এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শহরের পৌরপার্কে এ উদ্বোধনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই মেলায় ৬০টি স্টল স্থান পেয়েছে, যেখানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছেন। এ উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, বিসিক গাইবান্ধা জেলা এজিএম আব্দুল্লাহ আল ফেরদৌস, যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধা সদর উপজেলা সহকারী কর্মকর্তা হামিদুল ইসলাম, নাসিব গাইবান্ধা জেলা সভাপতি ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন, নারী উদ্যোক্তা কাউন্সিল সভাপতি মাহাবুবা সুলতানা, নাসিব সচিব সিফতান আহমেদ খান, পরিচালক গোলাম কিবরিয়া, প্রশাসনিক কর্মকর্তা তন্নী প্রমুখ। এ সময় ব্যবসায়ী নেতা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মেলাটি আগামী ২৭ মে ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}