কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার( ২৫ মে) বেলা এগারোটায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় নজরুল ইসলামেরের ১২৬ তম জন্মবার্ষিকী ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা হলরুমে উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল- সোহানের সঞ্চালনায় আলোচনা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল হোসাইন, সাবেক অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, ইসলাম আন্দোলনের সিনিয়র সহ সভাপতি মুফতি কারিমুল্লাহ, সেচ্ছাসেবক দলের আল আমীন ভূইয়া,এসময় উপস্থিত ছিলেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) লিমন বোস, উপজেলা প্রকৌশলী গালিব মোর্শেদ, গনঅভ্যুত্থানের প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “দ্রোহ, প্রেম, ধর্মীয় অনুপ্রেরণা ও সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলামের একেকটি দীপ্তিমান শব্দবর্ধন সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে বাঙালিকে উজ্জীবিত করেছে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত। তাঁর বৈচিত্র্যময় লেখা যেমন বাঙালির ঈদ উৎসবকে রঙিন করে তোলে, তেমনি তার শ্যামা সংগীত আজও অতুলনীয় পূজা অর্চনায়।”বক্তারা আরও বলেন, “এখনো বাঙালির যে কোন আন্দোলনে তাঁর সৃষ্টি আজও সমান ভাবে প্রেরণা যোগায়। জুলাই গনঅভ্যুত্থান তার একটি জলন্ত প্রমাণ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার অনবদ্য সৃষ্টির মধ্য দিয়ে তিনি আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}