ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতিসংঘ সাধারণ পরিষদের আদলে গঠিত ইসলামিক ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস আসোসিয়েশনের (আইইউমুনা) শিক্ষা ও দক্ষতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক এডুকেশন অফ রিসার্চ ইনস্টিটিউটে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সভাপতি ড. কাজী মোস্তফা আরীফ, আইইউমুনার সভাপতি মো. আফজালুল হক, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব জিতু। এছাড়া কর্মশালায় আলোচক হিসেবে সংগঠনের সাবেক সভাপতি নাহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান সায়মান এবং আয়েশা বিনতে রাশেদ তিথি শিক্ষামূলক স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে আলোচনা করেন। এসময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালাতে আলোচকবৃন্দ শিক্ষার্থীদের তীক্ষ্ণ চিন্তাভাবনা, চলমান আন্তর্জাতিক ও জাতীয় ইস্যু সম্পর্কে জ্ঞান বৃদ্ধি, উপস্থাপনা ও বক্তৃতা প্রদান, নেতৃত্ব ও কুটনৈতিক বিষয়ে দক্ষতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

আলোচনা শেষে আইইউমুনা’র প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ড. কাজী মোস্তফা আরীফ বলেন,”নিজের স্কিলকে ধারালো করার জন্য আইইউমুনা একটি বড় প্লাটফর্ম। এখানে তোমরা কথা বলা থেকে শুরু করে উপস্থিত বুদ্ধি, চিন্তাধারা, পড়াশোনা এবং যোগ্যতাকে যাচাই করতে পারো এখানে। পরবর্তী জীবনকে সুগম করতে হলে এখনই পড়াশোনার পাশাপাশি নিজের স্কিল, উপস্থাপনা, চিন্তাধারা উন্নত করতে হবে।”

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}