ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার ভুমি সেবা সপ্তাহ- এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর ভুমি অফিসের সামনে গোল ঘরে সেবা সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান হয়।  উদ্বোধনী অনুষ্ঠানের  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্লাহ খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

“নিয়মিত ভুমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন,সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, আবুল কালাম, স্থানীয় গন্যমান্য নজরুল ইসলাম শিকদার ও আক্রাম হোসেন প্রমূখ। বক্তারা, ভুমি সেবা সম্পর্কিত অনলাইন জটিলতা বিষয়ে এবং ভুল তথ্য সংশোধনের উপর জোড় দেন। সেই সাথে উপজেলা চরাঞ্চলের সব জমির খাজনা চালু করার জন্য সংশ্ষ্টিদের প্রতি দাবী জানান।

এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি জমির খাজনা পরিশোধ করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান। পরে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি রোকনুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এবং আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে ভূমি সেবা উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এলাকাবাসী সুশীল সমাজ উপজেলা প্রশাসনের ভূমি সেবা দৌড় গোড়ায় পৌঁছানোর এবং ছাত্র-ছাত্রীদের ভূমি সেবা সম্পর্কিত জ্ঞান অর্জনেরএমন কার্যক্রম কে  সাধুবাদ জানিয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}