২০২৪-২৫ অর্থবছরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১২০ জন মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য (ফিশ ফিড) বিতরণ করা হয়েছে। রোববার (২৫ মে) সকালে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রত্যেক মৎস্য চাষীকে সরকারি প্রণোদনার আওতায় ২৫ কেজি করে মাছের খাদ্য দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মৎস্য পরিচালক মো. আসাদুল বাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সিনিয়র সহকারী পরিচালক মো. শাহনেওয়াজ সিরাজী এবং কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. সহিদুর রহমান সিদ্দিকী।

এছাড়াও উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এমএ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার শোকরানা নান্না প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মো. আসাদুল বাকী বলেন, “বন্যায় কমলগঞ্জ উপজেলার অনেক মৎস্য চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ক্ষতি পূরণে সরকার এই ক্ষুদ্র প্রণোদনার মাধ্যমে পাশে দাঁড়িয়েছে। ক্ষতির তুলনায় হয়তো এটি অল্প, তবে এটি সরকারের সহানুভূতির প্রতীক। পর্যায়ক্রমে আরও সহযোগিতা করা হবে।” এ ধরনের সরকারি সহায়তা ক্ষতিগ্রস্ত চাষীদের পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। নোটঃ ছবি সংযুক্ত মো.সাইদুল ইসলাম মৌলভীবাজার প্রতিনিধি

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}