ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাম্যের ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম জয়ন্তী পালন করা হয়েছে। “মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান “এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাণীশংকৈল ষড়জ শিল্পীগোষ্ঠীর আয়োজনে রোববার ২৫ মে সন্ধ্যায় ডিগ্রি কলেজ হলরুমে এ উপলক্ষ্যে নজরুলের উপর আলোচনা, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষড়জ শিল্পীগোষ্ঠীর সভাপতি রেজাউল ইসলাম বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান। কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম বিষয়ক প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল বিশ্লেষক ড. মাসুদুল হক।

বিশেষ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারেক রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোকসংগীত বিষয়ক গবেষক সৈয়দ জাহিদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী প্রমুখ। আলোচনা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানে ষড়জ শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে অতিথিদেরকে উত্তরীয় পড়িয়ে বরণ এবং শিল্পী ও অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}