ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন কৃষক দলের উদ্যেগে বজ্রপাতে নিহত পমরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রধান উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুড়িঘর বাজারে এই আলোচনা সভা বজ্রপাতে নিহত কৃড়িঘর গ্রামের কৃষক আউয়াল মিয়া ও ওয়ারুক গ্রামের কৃষাণী সানজিদা বেগম এর পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রধান করা হয়। নাটঘর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আবুল কালাম এর সভাপতিত্বে ও নবীনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো আনোয়ার হোসেন বাবুল এবং নাটঘর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ জহির চিশতী যৌথ সঞ্চালনা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক কে এম মামুনুর রশীদ বলেন, বজ্রপাতে নিহতের সন্তানের দায়িত্ব আমি  নিলাম তাদের সন্তানদের লেখাপড়া থেকে সবকিছুর দায়িত্ব আমি নিলাম। প্রধান বক্তৃতা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লেহ খোকন। বিশেষ বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য সাইফুল হক। আলোচনা সভা উদ্বোধক করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের আহবায়ক আবু শামীম মো. আরিফ (ভি,পি) শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সদস্য সচিব মো জিল্লুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলার  কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. আল আলামিন, নবীনগর উপজেলা কৃষক দলের আহবায়ক হাজ্বী মো: জহিরুল হক (জুরু মিয়া), ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহবায়ক কাজী মো. আব্দুস ছাক্তার,নবীনগর পৌর কৃষক দলের আহবায়ক মো আনোয়ার হোসেন, নবীনগর পৌর কৃষক দলের সদস্য সচিব মো আনোয়ার হোসেন খাঁন লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ,ম এ কাহার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}