কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার ব্যতিক্রম উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ প্রদানের জন্য শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। রবিবার (২৫ মে ) উপজেলা পরিষদে তিনি শিক্ষার্থীদের হাতে এই সামগ্রী তুলে দেন। তার এমন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হোসেনপুর উপজেলার শিক্ষক শিক্ষিকা সহ সচেতন মহল। জানা যায়, হোসেনপুর উপজেলা পর্যায়ে বিশেষ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা প্রাইমারি ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর ছাত্র-ছাত্রী বৃদ্ধি করার লক্ষে এবং স্কুল ত্যাগ করা ছাত্র-ছাত্রীদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে আসার জন্য উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারদের নিয়ে বিশেষ এ উদ্যোগ গ্রহণ করেন।

বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে বাড়ি বাড়ি গমন করে প্রত্যেক শিক্ষার্থীকে মটিভেশন প্রদান, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা, বিনামূল্যে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ, অবিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, ক্রীড়া প্রতিযোগিতা, আবৃত্তি, কবিতা, সাংস্কৃতিক, কর্মকান্ডে সহ ফলশ্রুতিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এই শিশুরা এবং শিক্ষার্থী কমে যাওয়া বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা পুনরায় বিদ্যালয়ে আসতে শুরু করা । উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, জনগণকে সেবা দেওয়াই আমার মূল লক্ষ্য। তবে আমি ব্যক্তিগতভাবে ছকে বাধা দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের মঙ্গল হয়, ভালো হয় সেটাই করার চেষ্টা করছি।

তবে বর্তমান সরকার ও সুযোগ্য জেলা প্রশাসক এবং স্থানীয় জনপ্রতিনিধি,সুশীল সমাজ,বিভিন্ন শ্রেনী পেশার ও সাধারণ মানুষের ঐকান্তিক সহযোহিতায় প্রতিটি কাজ করা আমার পক্ষে সহজ হয়েছে। এ ছাড়াও গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ প্রদানের জন্য শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি। এসময় শিক্ষা অফিসার সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধানরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}