কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ২নং ওয়ার্ড ভিংলাবাড়ী গ্রামে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী আলাউদ্দিন (২৬) কে গ্রেফতার করা হয়েছে৷ বুধবার(২৮ মে) ভোর ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বসত বাড়ী থেকে ৫ হাজার ৯শত ৭৭ পিস ইয়াবা ও বিভিন্ন ব্যান্ডের ১০ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আলাউদ্দিন ভিংলাবাড়ী গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পৌর এলাকার ভিংলাবাড়ীতে রমরমা মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিলো মৃত আলী মিয়ার দুই ছেলে সালাউদ্দিন ও আলাউদ্দিন, তার পেক্ষিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

সালাউদ্দিন ও আলাউদ্দিন কে একই সাথে পেলেও কিন্তু সালাউদ্দিনের কাছে মাদক না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে আলাউদ্দিন কাছে মাদক পাওয়ার তাকে আটক করা হয়। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শীর্ষ মাদক কারবারী আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে৷ মামলা দায়ের শেষে কুমিল্লা জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}