ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার কালঘড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫। বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সুলতান আহমদ।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি প্রফেসর মোহাম্মাদ ইলিয়াস হোসেন, আরা উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি শফিউল আলম সবুজ, নবীনগর প্রেসক্লাবের সদস্য মো. আবু কাওছারসহ অভিভাবকগণ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান মো. ইয়ার হোসেন। বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এ সময় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। প্রধান অতিথি অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন-“আপনাদের সন্তানদেরকে নিয়মিত স্কুলে পাঠাতে হবে, সব সময় সন্তানদের খবরা খবর রাখতে হবে, যদি সঠিক ভাবে এ কাজটি করেন তাবেই আপনাদের সন্তান সু-শিক্ষায় শিক্ষিত হবে”।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}