ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা উপজেলা কৃষি সম্প্রাসরন অধিদপ্তর  উদ্যোগে কর্মশালা দিনব্যাপি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫খ্রি. বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টাপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ওয়াল্ড ব্যাংক ও ইফাদ এর আর্থিক সহযোগীতায় কর্মশালার আয়োজন করেন।

কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রাসরন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহাদুজ্জামান। এছাড়া ফরিদপুর কৃষি সম্প্রাসরন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. রকিবুল ইসলাম ও মোঃ আবুল হোসেন মিঞা কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষন কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান। প্রশিক্ষন কর্মশালাটি সঞ্চালনা ও ভিডিও প্রেজেন্টেশন করেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো. শাখাওয়াত হোসেন।

কর্মশালায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার মোঃ ইয়াকুব আলী চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, মো. ইয়াকুব আলী, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মোঃ কাউছার খান, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, ওবাংলাদেশ প্রেসক্লাব চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্যা ও মুক্তিযোদ্ধা আবুল কালাম প্রমূখ।

জানা যায়, এ কর্মশালায় খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করার লক্ষ্য পূরণের যাবতীয় কলাকৌশল শিক্ষা দেওয়ার উপর  দিন ব্যাপী আলোকপাত করা হয় । উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৫জন কৃষক নিয়ে একটি করে পার্টনার ফিল্ড স্কুল গঠন করা হয়। এসব স্কুলে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য যাবতীয় সমস্যা ও গুলো  সংশ্লিষ্ট দপ্তরের যোগাযোগ করে সম্মিলিতভাবে সমাদধান করা হয় এ বিষয়ে ধারণা দেওয়া হয় । সেই সাথে পার্টনার ফিল্ড স্কুলগুলোকে সমবায় কার্যক্রমের মাধ্যমে সমিতির সদস্যদের বিভিন্ন আয়বর্ধক কার্যক্রমে যুক্ত করার উদ্যোগের আয়োজন করা হয় । এতে নিরাপদ খাদ্য সরবরাহর জন্য বাজার ব্যাবস্থাপনাও যুক্ত করা হবে বলে জানান আয়োজক কমিটি আরো ।

উপজেলায় গাজীরটেক ইউনিয়নের হাটখোলা বাজারে উপজেলার বৃহৎ কলা চাষীদের ও বাঙ্গির সিজনে লালমনি এবং বাঙ্গি ব্যবসায়ীদের কে ফরমালিন বিহীন ফলগুলো বাজারে বিক্রি করে হয় সে উদ্যোগ প্রশাসনে নেওয়ার জন্য জোর দাবি করে বক্তারা। প্রতিবছর আম কাঠাল মৌসুমী কৃত্রিম উপায়ে ফরমালিন মিশ্রিত আম বাজার সয়লাব। এতে প্রশাসনের কোন ভূমিকা দেখা যায় না।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}