বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রদল।

শুক্রবার (৩০ মে) বেলা ১২ টার দিকে শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থরে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি। এর আগে সকাল ১১ টায় প্রশাসন ভবন থেকে শোক বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভিত্তিপ্রস্থর বেদিতে গিয়ে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, জিয়া পরিষদ, ইউট্যাব, জাতীয়তাবাদী কর্মকর্তা কর্মচারী ফোরাম, সাধারণ কর্মচারী ফোরাম, শহীদ জিয়াউর রহমান হল, বেগম খালেদা জিয়া হল, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা (রা.) হল এবং শাখা ছাত্রদল একে একে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আনোয়ারুল ইসলাম, আহসান হাবীব, সদস্য সাব্বির হোসাইন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, উল্লাস মাহমুদ, সাক্ষর, রনি, তৌহিদুল ইসলাম, রিয়াজ, রায়হান, মেহেদী, সাকিব,ওয়াশিকুর, জনি, উৎস,বাপ্পি এবং অন্যান্য কর্মী সমর্থক।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ইবি ছাত্রদল শোক র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি।ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ও খালেদা জিয়া হল বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে খুবই অবহেলিত ও খারাপ অবস্থায় ছিল। এখনো জরাজীর্ণ অবস্থায় আছে।আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদিও এদিকে নজর দিয়েছে এখনো কার্যকর কোনো পদক্ষেপ শুরু হয়নি। ইসলামী বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আধুনিক শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয় করে লক্ষ্য ও উদ্দেশ্য পৌঁছাতে পারে এই আশা করছি।”

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}