মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সীমান্তে ফের ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)। শুক্রবার (৩০ মে) ভোরে উপজেলার সীমান্তবর্তী এলাকা বাগীছড়া থেকে ৫ জন ও চাম্পাছড়া এলাকা থেকে ১৪ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া।

আটককৃতদের মধ্যে শিশুসহ নারী-পুরুষ রয়েছে। আটককৃতদের বাগীছড়া বিওপি ও চাম্পাছড়া বিওপিতে রেখে তাদের তথ্য যাচাইবাছাই করা হচ্ছে বলে জানায় বিজিবি।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া বলেন, ‌‘শুক্রবার ভোর রাতে ১৯ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিজিবি। ভোর ৪টার দিকে কমলগঞ্জের বাগীছড়া সীমান্ত এলাকা থেকে পাঁচজন ও সকাল ৭টার দিকে চাম্পাছড়া সীমান্ত এলাকা থেকে ১৪ জনকে বিজিবির টহলদল আটক করে।’

আটকদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তারা বাংলাদেশি নাগরিক। সবকিছু শেষ করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}