সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুরে আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বাদ মাগরিব লক্ষ্মীপুর ইউনিয়ন শাখা বিএনপি’র উদ্যোগে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লক্ষ্মীপুর ইউনিয়ন শাখা বিএনপি’র সভাপতি মোখলেছুর রহমান(মাজু) এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফাউজুল কবীর ফুল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি সদর থানা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক কার্জন আলী চৌধুরী। বিশেষ অতিথি তাঁতি দলের কেন্দ্রীয় সদস্য রাশেদুজ্জামান লিটন।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর ইউনিয়ন শাখা বিএনপি’র সিনিয়র নেতা জয়নাল আবেদীন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন, বিএনপি নেতা গোলাম আজম, জুয়েল মিয়া, মজিবর রহমান, টুটুল প্রামাণিক প্রমুখ।   এ সময় ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}