কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়বিশুদিয়া গ্রামের কৃতি সন্তান সাবেক সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম বাহার উদ্দিন সরকারের সহধর্মিণী মরহুমা ফিরোজা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ(৩১ মে ২০২৫) এ উপলক্ষে তার গ্রামের বাড়িতে করব জিয়ারত মিলাদ ও দোয়া মাহফিল, অনুষ্ঠিত হবে৷ এছাড়াও তার হোসেনপুর পৌর সদরের নিজ বাস ভবনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। মরহুমা ফিরোজা বেগম গত বছরের এইদিনে ( ৩১ মে) ৮১বছর বয়সে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

তিনি ৩ সন্তানের জননী ছিলেন, তার বড় ছেলে এ,কে,এম, মোহাম্মদ আলী, বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক ও হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ছোট ছেলে, মেয়ে, নাতনি সপরিবারে লন্ডনে প্রবাসে রয়েছেন , তিনি নাতী নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার পরিবার তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া চেয়েছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}