এনএসআই’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য সরঞ্জামসহ ৩ নারীকে আটক করেছে। তারা সম্পর্কে মা এবং মেয়ে।

৩১ মে শনিবার বিকালে সাতকানিয়া উপজেলার কেরানিহাট কাঁচা বাজারের পূর্ব পাশে কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন ব্যবসায়ী পাড়া রোডে অবস্থিত জনৈক ফরিদের মালিকানাধীন শফি ভিলা নামক বিল্ডিংয়ের তৃতীয় তলার ১১০ নম্বর বাসা হতে তাদের আটক করা হয়। তারা হলো- কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার আমির হোসেনের স্ত্রী নুর নাহার বেগম (৪৫) এবং তার দুই কন্যা যথাক্রমে সাইমা সুলতানা ১৮ ও শারমিন আক্তার ১৪।
এসময় তাদের কাছ থেকে৩৯০০ পিস ইয়াবা, ১৫টি সিম কার্ড, ৭টি ভোটার আইডি কার্ড, ১টি এন্ড্রয়েড ফোন, ১৫টি জন্ম নিবন্ধন কার্ড, কৃষি ব্যাংক টেকনাফ শাখার ২টি চেক বই জব্ধ করা হয়। ইয়াবার স্থানীয় মূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা বলে প্রশাসন জানিয়েছে।

আটকের পর সাংবাদিকদেরকে নুর নাহার বেগম জানায়, “টেকনাফের জনৈক ইসমাইল তাদেরকে এসব ইয়াবা এনে দেয়।”

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল ইসলাম বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও অন্যান্য সামগ্রীসহ তিন নারীকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, সাতকানিয়ায় ইয়াবার কারবার ভয়াবহভাবে বেড়েছে।

কক্সবাজার জেলার বিভিন্ন অসাধু লোক এবং মিয়ানমার হতে আসা রোহিঙ্গারা কৌশলে বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র তৈরী করে বিভিন্ন ভবনে বাসা ভাড়া নিয়ে এবং দূর্গম এলাকায় সরকারী জায়গায় অবৈধ বসতি গড়ে ইয়াবার কারবার চালিয়ে যাচ্ছে। তাদেরকে শেল্টার দিচ্ছে এক শ্রেণীর অসাধু লোক।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}