নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে সাতশত গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মিলন শেখ (৩৩) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মিলন শেখ (৩৩) নড়াগাতী থানাধীন ডুমুরিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত হাসান শেকের ছেলে।

বিস্তারিত জানাছেন আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়,মঙ্গলবার (৩ জুন) সকালে নড়াগাতী থনাধীন ৮ নং বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণপাড়া গ্রামের যোগানিয়া টু নলামারা গামি পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ.এম.তারেক, এএসআই (নিঃ) নজরুল ইসলাম ও এএসআই (নঃ) মোঃ মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মিলন শেখ (৩৩) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য সাতশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}