যশোরের মনিরামপুর উপজেলার ১নং রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজ উদ্দিনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে থানা পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, চেয়ারম্যান হাফিজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা পরে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাব। হাফিজ উদ্দিন উপজেলার বাগডোব গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত নওশের আলীর ছেলে। তিনি রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণগোপাল মুখার্জি বলেন, আজ বেলা ১১টার দিকে চেয়ারম্যান পরিষদে আসেন। এসেই তিনি আমার কক্ষে বসে কয়েকটি প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করেছেন। এরপর চেয়ারম্যান নিজ কক্ষে বসে ইউপি সদস্যদের সাথে কথা বলছিলেন।

সচিব কৃষ্ণগোপাল বলেন, চেয়ারম্যান পরিষদে আসার পরপরই খেদাপাড়া পুলিশ ক্যাম্পের টু আইসি সহকারী উপপরিদর্শক (এএসআই) রইচ উদ্দিন পরিষদে আসেন। এরপর থানা থেকে দুই জিপে করে পুলিশ আসে। তারা চেয়ারম্যানকে পরিষদ থেকে ডেকে নিয়ে রোহিতা বাজারে যায়। এরপর চেয়ারম্যানকে পুলিশ জিপে তুলে নিয়ে গেছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}