মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে আপন চাচার হাতে খুন হয়েছেন দুই তরুণী বোন। মঙ্গলবার (৩ জুন) বিকাল ৫ টার দিকে ইসলামপুর ইউনিয়নের কাঁঠাল কান্দি গ্রামে এই হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন আরেক নারী।

নিহতরা হলেন সামিমা সুলতানা সাম্মি আক্তার (২৪) ও মিম সুলতানা মাসুমা (২৩)। গুরুতর আহত হাজিরা বেগম (৪৫) বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতদের বড় বোন আরমিন আক্তার জানান, “আমাদের কোনো ভাই নেই। আমরা বোনেরা মিলে জমিতে চাষাবাদ করি। প্রতিদিনের মতো আজও আমার দুই বোন মাঠে কাজ করতে গেলে আমাদের চাচা মাসুক আলী, চাচাতো বোন রায়না বেগম ও ভাই বাবু জমিতে কাজ করতে বাধা দেন।

এক পর্যায়ে তুমুলঝগড়া সৃষ্টি হলে হঠাৎ চাচা মাসুক আলী তার হাতে নিয়ে আসা ধাড়ালো দা দিয়ে আমার দুই বোনকে কুপিয়ে হত্যা করেন। আমার মামি হাজিরা বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করেন।”

আরমিন জানান, ঘটনাস্থলেই সামিমা ও মিমের মৃত্যু হয়। গুরুতর আহত হাজিরা বেগমকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরেই চলছিল। ঘটনার সময় আশপাশের লোকজন ছুটে এসে হামলাকারীদের পালিয়ে যেতে দেখে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ।ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রাম কাঁঠাল কান্দির আকাশ-বাতাস।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}