গত রোববার অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার সংগঠন (আসাল) মিশিগান চ্যাপ্টারের নিয়মিত সভা হ্যামট্রামেক সিটির গেট অফ কলম্বাসে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আসাল মিশিগান চ্যাপ্টারের অ্যাক্টিং প্রেসিডেন্ট মাহবুব রাব্বি খান। শুরুতে আসাল মিশিগান চ্যাপ্টারের সভাপতি সৈয়দ আলী রেজার আশু রূগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন জাবেদ সিরাজ।
সভায় আসন্ন হ্যামট্রাম্যাক সিটি ইলেকশনে চ্যাপ্টারের ডাইরেক্টর নাইম লিয়ন চৌধুরীকে সর্বসম্মত ভাবে হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলর প্রার্থী হিসাবে আসালের পক্ষ থেকে এনডোর্সমেন্ট করা হয়। আসাল মিশিগান চ্যাপ্টারের সেক্রেটারি মিনহাজ রাসেল চৌধুরী সংগঠনের বিগত দিনের কার্যক্রম এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার মুহিব উদ্দিন জেমস, এক্সিকিউটিভ ডাইরেক্টর নাইম লিয়ন চৌধুরী, অরগানাইজিং ডাইরেক্টর মইন চৌধুরী সাম্য, ভাইস প্রেসিডেন্ট অপরেশ বড়ুয়া, ভাইস প্রেসিডেন্ট তাওহীদ নেওয়াজ, নির্বাহী সদস্য আব্দুল কাইয়ুম প্রমূখ। সব শেষে নাঈম লিওন চৌধুরীর সৌজন্য সবাই ডিনারে অংশগ্রহণ করেন।