কিশোরগঞ্জের হোসেনপুরে কোরবানির গরু বাড়ি নিয়ে আসার পথে নদীতে ডুবে কবির খাঁন (৩০) নামে এক যুবক ব্রহ্মপুত্রের শাখা নদীতে ডুবে মারা গেছেন। গত মঙ্গবার (৩ জুন) সন্ধায় উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজিপুর নদী তীরবর্তী আকবরের কুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানিয়েছেন, স্থানীয় হাজীপুর রাজার থেকে গরু নিয়ে বাড়ী যাওয়ার পথে নদীর কাছে যাওয়ার পরই গরুটি হঠাৎ অস্বাভাবিক আচরন করতে থাকে, এক পর্যায়ে গরুটি নদীতে লাফ দিয়ে ঝাপিয়ে পড়ে সাথে কবিরও গরুর সাথে লাফ দেয়।

এ ঘটনায় আশপাশের লোকজন ছুটে আসে,কিছুক্ষণ পর গরুটি সাঁতরিয়ে তীরে উঠে আসলেও কবিরের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় লোকজন দ্রুত অচেতন অবস্থায় কবিরকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কবির চরহাজিপুর এলাকার মৃত হাবিবুর খাঁনের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হোসেনপুর থানায় আফসার ইনচার্য মারুফ হোসেন ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}