ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঈদের পূর্বে “শিলপাটা ধার লাগবে, শিলপাটা ধার” এ রকম ডাক দিয়ে  পৌর শহরের অলি গলিতে কাজ খুঁজে বেড়ায় ওরা। নিখুঁত নকশার মতো শিলপাটা ধার দিয়ে প্রতি জনের নিকট থেকে  পারিশ্রমিক নিয়ে আবার ডাক দেয়। এ ভাবেই প্রতি বছর ঈদের আগে তারা এই জনপদে আসে।

গতকাল বিকেলে  নবীনগর ৪ নং ওয়ার্ডে শিলপাটা ধার দিচ্ছিলেন শাকিল আহম্মেদ। তিনি বলেন- বাবার রেখে যাওয়া ব্যবসা করছি। প্রতি ঈদে আমরা নবীনগরে আসি। একটি শিলপাটার ধার দিয়ে ১০০/১২০ টাকা পায়। এক সপ্তাহে ৩ হাজার টাকা পর্যন্ত আয় হয়। এমন আরো একজনের সাথে কথা হয়, তিনি হলেন আলামিন মিয়া। তার বাড়ি নওগাঁ জেলার পন্তিতলা উপজেলার প্রত্যন্ত গ্রামে। ৪ নং ওয়ার্ভের গৃহবধু  আছিয়া খাতুন বলেন- “হাতের কাছে এখন শিলপাটা ধার দেয়ার মানুষ পাওয়া যাচ্ছে। হাটবাজারে আমাদের যেতে হয় না।

এই জন্য আমরা খুশি হয়ে পাটা ধার দিয়ে নেই। তারা প্রতিটি পাটা ধার দিতে ১০০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত মজুরী নেই” । এই কাজে সাধারণত হাতে গ্লাবস ও চোখে প্রতিবন্ধক বা বিশেষ ধরনের চশমা পড়তে হয়। শাকিল আহম্মেদ সে গ্লাবস ও  চশমা ব্যবহার করে নাই, এ ব্যাপারে শাকিলকে প্রশ্ন করলে সে বলেন-“আমরা গরিব মূর্খ মানুষ, এত বুঝি না। আমরা যে কাজ করি সেটা একটা প্রাচীন শিল্প। এ শিল্পের একটা সৌন্দর্য আছে। তাকে রক্ষা করতে হবে”।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}