চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক ও অটো রিক্সার সংঘর্ষে অটো চালকসহ দুইজন নিহত হয়েছে। এ সময় অটোরিকশাতে থাকা আরো ৫ জন যাত্রী আহত হয়।

শুক্রবার (৬ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা বেলাল বাজার এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

নিহতরা হল, গোমস্তাপুর উপজেলার চৌডালা বেনীচক গ্রামের আহসান হাবিবের ছেলে অটো চালক জাহিদ হোসেন। আর অটোর যাত্রী ওই উপজেলার বোয়ালিয়া ঘাট নগর এলাকার মিঠনের ছেলে হাসান (১১)।

আহতরা হলো, শিবগঞ্জে পিঠালী তলা এলাকার সোহবুলের ছেলে তৌহিদ (১৩), উজিরপুর এলাকার রুবেলে ছেলে সজিব (১৫), গোমস্তাপুরের সন্তোষপুরের ফারুকে ছেলে আলামিন (২০), গোমস্তাপুরে ইউসুফের ছেলে ইকবাল (২০) ও গোলাম রব্বানীর ছেলে আসিফ।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সকালে শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কের চৌডালা বেলাল বাজার এলাকায় ট্রাক- অটো রিক্সার সংঘর্ষ হয়। এতে অটোতে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।

ওসি আরও জানান, পরে অটো চালক জাহিদ রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান ওসি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}