বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মধ্যনগর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ তালুকদারের মৃত্যুতে এক শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মধ্যনগর উপজেলা শাখা। মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হায়াত তালুকদার ও ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর যৌথ সাক্ষরিত এক শোক বার্তায় আজ শনিবার ৭ ই জুন উপজেলা বিএনপির প্রবীণ রাজনীতিবিদ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতির মৃত্যুর খবর প্রকাশ করা হয়।
বিবৃতিতে উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, মধ্যনগর উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ তালুকদার গতকাল রাত ১:৩০ মিনিটের দিকে ধর্মপাশায় উনার নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করিয়াছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মহান রাব্বুল আলানীন মরহুম কে বেহেস্তের সর্বোচ্চ স্থান দান করুন-আমিন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মধ্যনগর উপজেলা জাতীয়তাবাদীদলের পক্ষ থেকে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করা হয়। উল্লেখিত আজ দুপুর ২:৫০ মিনিটের দিকে উপজেলা বিএনপির এই সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম আব্দুল হামিদ তালুকদারের জানাযার নামাজ মধ্যনগর মধ্যনগর বাজারে অনুষ্ঠিত হবে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}