গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্বৃত্তের এলোপাতাড়ি কোপে নিহত হয়েছেন ইলিয়াস মিয়া (৪০) নামে এক বিএনপি নেতা। শনিবার (৭ জুন) বিকেল ৪ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইলিয়াস। নিহত ইলিয়াস মিয়া সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রামভদ্র খানাবাড়ি এলাকার মৃত আব্দুল ব্যাপারীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার (৬ জুন) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বাড়ির কিছুটা দূরে মৎস খামার থেকে ফিরছিলেন ইলিয়াস। পথে একই এলাকার গানডার বিল খানাবাড়িতে কয়েকজন দুর্বৃত্ত তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে।

এসময় তার (ইলিয়াস) আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার স্বজন ও স্থানীয়রা তাকে গুরত্বর আহত অবস্থায় চিকিৎসার জন্য সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা ওই রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ মুঠোফোনে জানান, ঘটনার এখন পর্যন্ত কোনো কারণ জানা যায়নি। নিহতের পরিবারের এজাহার পেলে ঘটনার পিছনের কারণ জানা যাবে। এছাড়া পুলিশ জড়িতদের গ্রেফতারসহ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}