গাইবান্ধায় হত্যাকাণ্ডের শিকার বিএনপি নেতা ইলিয়াস মিয়া (৪০)কে তার বড় ভাইয়ের কবরের পাশে খানাবাড়ি সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রবিবার (৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের খানাবাড়ি জামে মসজিদ কমপ্লেক্স মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামে তাঁর ওপর হামলা হয়। এতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান শনিবার বিকেলে মারা যান ইলিয়াস। তিনি সর্বানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}