গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে দু’পক্ষের বিরোধ। বিরোধ মীমাংসার পরই অতর্কিত হামলায় ৭ জন আহত হয়েছেন।

শনিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের তারার মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দীন রাফেল (৩৬), মহিমাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব ইসমাইল ইসলাম (২৮), জাকির হোসেন (৪৮), সোহেল রানা (২৫), রাজু মিয়া (৫২), বাবু মন্ডল (২৬) ও বুলবুল আহমেদ (৪০)। তাদের সবার বাড়ি মহিমাগঞ্জ ইউনিয়নে।

স্থানীয়রা জানান, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম খাজার ছেলে অনিকের সঙ্গে ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব ইসমাইল হোসেনের কথা কাটাকাটি হয়। পরে কৃষকদল নেতা সাহাব উদ্দীন রাফেলসহ স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলে অনিক সেখান থেকে চলে যান। এর কিছুক্ষণ পরে অনিক ও তার বাবা লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা চালালে ৭ জন আহত হন। এর মধ্যে, ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘‘হামলার বিষয়টি লোকমুখে শুনেছি। তবে, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’’

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}